আমর বিন উবাইদের সাথে হিশাম বিন হাকামের মুনাযিরা (বিতর্ক)
হিশাম বিন হাকাম ছিলেন, কালাম শাস্ত্র বিষয়ে ইমাম সাদিক (আ.) এর বিশিষ্ট ছাত্রদের একজন। তিনি একদা মু’তাযিলা সম্প্রদায়ের প্রখ্যাত ব্যক্তিত্ব আমর বিন উবাইদের সাথে মুনাযিরা করেছিলেন। উক্ত বিতর্কে আমর হিশামের কাছে পরাজিত হয়, ঐ সভায় আমরের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রও উপস্থিত ছিল। শেইখ কুলাইনি তার উসুলে কাফী গ্রন্থে উক্ত ঘটনাকে এভাবে বর্ণনা করেছেন :
আলী ইবনে ইব্রাহিম তার পিতা হতে, তিনি হাসান বিন ইব্রাহিম হতে, তিনি ইউনুস বিন ইয়াকুব হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন : একদা ইমাম সাদিক (আ.) এর একদল সাথী তাঁর নিকট বসেছিলেন। তাদের মধ্যে হামরান বিন আ’ইয়ান, মুহাম্মাদ বিন নো’মান, হিশাম বিন সালেম, তাইয়ারসহ আরো অনেকে; যাদের মাঝে হিশাম বিন হাকামও ছিলেন। ঐ সময় হিশাম ছিলেন একজন যুবক।
ইমাম সাদিক (আ.) বললেন : হে হিশাম! তুমি কি আমাদেরকে বলবে না যে, তুমি আমর বিন উবাইদের সাথে কি করেছো এবং কিভাবে তার কাছে প্রশ্ন করেছো? হিশাম বললেন : হে আল্লাহর রাসূল (স.) এর সন্তান, আপনাকে শ্রেষ্ঠ মনে করি, আপনার সামনে আমি বলতে লজ্জা পাই এবং আমার জিহ্বায় জড়তা আসে। ইমাম সাদিক (আ.) বললেন : ‘যখন তোমাকে কোন বিষয়ে নির্দেশ দেই তখন তুমি সেটাকে পালন করো’
হিশাম বললেন : আমর বিন উবাইদ এবং বসরা মসজিদে তার সভার কথা আমার কানে এলো। এ বিষয়টি আমার নিকট মোটেও সহনীয় ছিল না। অতএব, আমি তার সাথে সাক্ষাতের জন্য বের হলাম এবং শুক্রবার দিন বসরায় প্রবেশ করলাম। বসরা মসজিদে প্রবেশ করে অনেক লোকের মাঝে নিজেকে আবিস্কার করলাম; যাদের মাঝে আমর বিন উবাইদ উপস্থিত ছিলেন...
উপস্থিত লোকেরা তার কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিলো। আমিও তার নিকটে যাওয়ার জন্য জনগণের নিকট তার ঠিাকানা জানতে চাইলাম। আমাকে দেখিয়ে দিলে আমি উক্ত জমায়াতের শেষের দিকে যেয়ে দুই উরুর উপর ভর করে বসে বললাম : হে জ্ঞানী ব্যক্তি! আমি অপরিচিত এক ব্যক্তি, একটি প্রশ্ন করার অনুমতি কি আমাকে দেবেন?
-তিনি বললেন : হ্যাঁ।
-আমি বললাম : আপনার চোখ আছে?
-সে বললো : হে বত্স! এ কেমন প্রশ্ন, যা তুমি নিজেই দেখতে পাচ্ছ সে বিষয়ে কেন প্রশ্ন করছো?
-আমি বললাম : আমার প্রশ্নগুলো এমনই।
-তিনি বললেন : জিজ্ঞেস করো, যদিও তোমার প্রশ্নগুলো বোকার মত।
-আমি বললাম : আমার প্রশ্নের উত্তর দিন।
-তিনি বললেন : ঠিক আছে জিজ্ঞেস করো।
-আপনার চোখ রয়েছে?
-উবাইদ : হ্যাঁ।
-সেগুলো দিয়ে কি কাজ করেন?
-উবাইদ : রং ও জনগণকে দেখি।
-আপনার নাক রয়েছে?
-উবাইদ : হ্যাঁ
-তা দিয়ে কি করেন?
-ঘ্রান নিয়ে থাকি।
-আপনার মুখ আছে?
-হ্যাঁ।
-তা দিয়ে কি করেন?
-খাদ্যের স্বাদ গ্রহণ করি।
-আপনার কান রয়েছে?
-হ্যাঁ।
-সেগুলো দিয়ে কি করেন